News71.com
 Bangladesh
 14 Jul 16, 06:02 PM
 354           
 0
 14 Jul 16, 06:02 PM

নাটোরের পাসপোর্ট অফিস থেকে চার দালাল আটক

নাটোরের পাসপোর্ট অফিস থেকে চার দালাল আটক

 

নিউজ ডেস্ক: নাটোরের আঞ্চলিক পাসপোর্ট অফিস চত্ত্বর থেকে ৪ দালালকে আটক করেছে র‌্যাব-৫। তাদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের চকরামপুর এলাকা থেকে তাদের আটকের পর এই দণ্ডাদেশ প্রদান করা হয়। আটককৃত ব্যক্তিরা হলো, শহরের লালমনিপুর এলাকার সাইফুল ইসলাম, ভাটোদাড়া এলাকার জয়েন উদ্দিনের ছেলে মিঠু সরদার এবং শাওন সরদার, আনিছ উদ্দিনের ছেলে ওমর ফারুক।

র‌্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও স্থানীয়রা বলেন, দীর্ঘ দিন ধরেই নাটোরের আঞ্চলিক পাসপোর্ট অফিস এক দল দালাল গ্রাহকদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। এমন একটা গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট অফিস চত্ত্বরে অভিযান চালায় র‌্যাবের একটি দল। তখন এই সময় গ্রাহকদের হয়রানি করাসহ টাকা পয়সা হাতিয়ে নেওয়ার সময় চার দালালকে হাতেনাতে আটক করা হয়। তারপরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের হাজির করা হয়। আদালতের বিচারক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রত্যেককে এক মাস করে কারাদন্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন