News71.com
 Bangladesh
 26 Feb 23, 06:57 PM
 120           
 0
 26 Feb 23, 06:57 PM

তারের কয়েলের ভেতর মিলল ২৪ কেজি গাঁজা।। আটক ৩

তারের কয়েলের ভেতর মিলল ২৪ কেজি গাঁজা।। আটক ৩

নিউজ ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ডিসের তারের কয়েলের মধ্যে রাখা ২৪ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পলাশবাড়ী থানায় প্রেস ব্রিফিং এ সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা এ তথ্য জানান।

আটকরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের দুলাল হোসেনের ছেলে জসিম আলী (২২), আলাউদ্দিন মিয়ার ছেলে আতিকুর রহমান (২৫) ও ফুলবাড়ী উপজেলার বেড়াকুঠি মুন্সিপাড়া গ্রামের জাহিদুল ইসলাম জাকির (২০)।  সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা জানান, দুপুর ১২টার দিকে সদরের মহেশপুর-বিটিসি মোড় এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বগুড়াগামী সফর সঙ্গী নামের যাত্রীবাহী বাসে তল্লাশি করে তিনটি ডিসের ক্যাবলের কয়েলের ভেতর থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ৩ মাদক কারবারিকে আটক করা হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন