News71.com
 Bangladesh
 26 Feb 23, 06:51 PM
 114           
 0
 26 Feb 23, 06:51 PM

৩ দিন পর মেঘনায় মিলল ক্যামব্রিয়ানের শিক্ষার্থীর মরদেহ ।।

৩ দিন পর মেঘনায় মিলল ক্যামব্রিয়ানের শিক্ষার্থীর মরদেহ ।।

নিউজ ডেস্কঃ চাঁদপুরের মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থী সুসমিত সাহার (১৫) মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। 

সুসমিত সাহা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাইতলা গ্রামের শুবিংদু সাহার ছেলে। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের নারায়ণগঞ্জ শাখার শিক্ষার্থী ছিল তিনি। কমান্ডার আব্দুর রহমান  বলেন, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে এসে কয়েকজন শিক্ষার্থী গোসল করতে নদীতে নামে। এদের মধ্যে দশম শ্রেণির দুজন ছাত্র সাঁতার কম জানায় নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক শাহরিয়ার ইশতিয়াক শামস (১৪) নামে একজনকে উদ্ধার করে সহপাঠীরা। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মারা যায় সে। আর দশম শ্রেণির সুসমিত সাহা নিখোঁজ থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন