News71.com
 Bangladesh
 26 Feb 23, 06:47 PM
 107           
 0
 26 Feb 23, 06:47 PM

সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে পরিবর্তন করা যাবে না।।গয়েশ্বর

সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে পরিবর্তন করা যাবে না।।গয়েশ্বর

নিউজ ডেস্কঃ  সংবিধান দেশ ও জনগণের জন্য, কোনো ব্যক্তি বা দলের জন্য নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগে দেশ স্বাধীন হয়েছে, তারপর সংবিধান রচিত হয়েছে। সুতরাং সংবিধান কোরআন, বাইবেল, গীতা অথবা অন্য কোনো ধর্মগ্রন্থ নয় যে, তা পরিবর্তন করা যাবে না, সংবিধান পরিবর্তন করা যায়।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদসহ আটক সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এই মানববন্ধনের আয়োজন করে ।মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা অত্যান্ত শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই, সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাই। যেখানে দেশের সাধারণ মানুষ, যারা দেশের মালিক, তারা নিজেদের সুচিন্তিত মনে নিরাপদে, নির্বিঘ্নে দিনের ভোট দিনে দেবে, যাকে খুশি তাকে দেবে- এই দাবিতেই আমাদের আন্দোলন সংগ্রাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন