News71.com
 Bangladesh
 14 Jul 16, 05:58 PM
 386           
 0
 14 Jul 16, 05:58 PM

মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স দেখাবে পুলিশ ।। আরএমপি কমিশনার

মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স দেখাবে পুলিশ ।। আরএমপি কমিশনার

নিউজ ডেস্ক: মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেছেন, রাজশাহী শহরের একটি বড় সমস্যা মাদক। মাদকের বিরুদ্ধে জোরদার অভিযানে নামবে পুলিশ। এবার মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স দেখাবে পুলিশ। বড় বড় মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে। আর যারা এ পেশা ছাড়তে চান, কিন্তু নানা কারণে ছাড়তে পারেন না, তাদের সহায়তা করা হবে। ভাসমান মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর পঞ্চবটি এলাকায় স্থানীয় জনতার সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই সব কথা বলেন।

তিনি বলেন, রাজশাহী মহানগরীর অপরাধ কমাতে একে কয়েকটি অপরাধ অঞ্চলে বিভক্ত করা হবে। যার ফলে এলাকার মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কমে আসবে। রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়ি ও হোটেল ভাড়া দেওয়ার প্রক্রিয়া এবং নগরীর ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হবে। এছাড়া জনমুখি নানা পরিকল্পনার কথা বলেন তিনি।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত কমিশনার তমিজ উদ্দিন আহমেদ, উপ-কমিশনার তানভীর হায়দার চৌধুরী, একেএম নাহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন