News71.com
 Bangladesh
 25 Feb 23, 08:07 PM
 107           
 0
 25 Feb 23, 08:07 PM

ধানমন্ডির লেকে ভাসছিল অর্ধগলিত মরদেহ।।

ধানমন্ডির লেকে ভাসছিল অর্ধগলিত মরদেহ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি লেক থেকে শাহিন আলম (২৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ধানমন্ডি ১৫ নম্বরের লেকের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।নিহত শাহিন আলম ভোলা জেলার লালমোহন উপজেলার সিরাজ পাটোয়ারীর ছেলে। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে লোক মারফত খবর পেয়ে লেকের পানি থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মরদেহ অর্ধগলিত অবস্থায় ছিল। 

ওসি আরও জানান, মরদেহটি প্রথমে আমরা অজ্ঞাত হিসেবে পাই। পরে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে ওই যুবকের পরিচয় পওয়া যায়। ওই যুবকের নাম শাহিন আলম (২৫), বাবার নাম সিরাজ পাটোয়ারী। গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। মোহাম্মদপুর কাটাসুর এলাকায় থাকতেন এবং পেশায় রেন্ট-এ-কার চালক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন