
নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে যুবারাই গড়বে সমৃদ্ধ ও মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ। উদ্যমী যুবলীগের ঐক্যবদ্ধ নেতাকর্মীরা এ গন্তব্যে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নাটোরের সিংড়া কোর্টমাঠে যুবলীগ সিংড়া উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিংড়া উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। সম্মেলনের উদ্বোধন করেন নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া এবং অন্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য দেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা ও সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন।