News71.com
 Bangladesh
 25 Feb 23, 06:17 PM
 111           
 0
 25 Feb 23, 06:17 PM

খুলনাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে।।কেসিসি মেয়র

খুলনাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে।।কেসিসি মেয়র

নিউজ ডেস্কঃ  ইআরবি প্রকল্পের মাধ্যমে সব বিভাগ সমন্বয় করে মডেল ওয়ার্ড পরিকল্পনা করা হয়েছে, বাস্তবায়নও শুরু হয়েছে। সম্প্রতি ৪৯১ কোটি টাকা বরাদ্দ পেয়েছি, যা বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ও রাস্তা উন্নয়নে ব্যয় করা হবে। মনিটরিং ফ্রেমওয়ার্ক বাস্তবায়নে প্রতিটি ওয়ার্ড ও সিটি পর্যায়ে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ২৫ সদস্যের ওয়ার্কিং কমিটিকে ওয়ার্ড ও সিটি পর্যায়ে সমন্বয় করে খুলনাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে।খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) বসবাসরত জনগোষ্ঠীর নাগরিক চাহিদা পূরণে পরিবেশগত সক্ষমতা তৈরি প্রকল্পের অগ্রগতি, শিখন ও করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।

ইউএসএআইডির আর্থিক এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় উন্নয়ন সংগঠন সুশীলন ও পরিবর্তন-খুলনা প্রোমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৫ ফেব্রুয়ারি) মহানগরীর হোটেল সিটিইনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপকূল বন্ধু সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় গেস্ট অব অনার হিসেবে অংশগ্রহণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন