News71.com
 Bangladesh
 25 Feb 23, 03:19 PM
 114           
 0
 25 Feb 23, 03:19 PM

শিবপুরে আ. লীগ নেতাকে গুলি।।

শিবপুরে আ. লীগ নেতাকে গুলি।।

নিউজ ডেস্কঃ  নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়ির গেটে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।  খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে প্রবীণ এই রাজনীতিবিদের ওপর হামলায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ সুশীল সমাজের লোকজন।  এ ঘটনার পর থেকে পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার।

পুলিশ জানায়, শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান শনিবার ভোরে ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান। সেখান থেকে নামাজ আদায় করে শিবপুর বাজারস্থ বাড়িতে এলে তিনজন লোক মসজিদের অনুদানের ব্যাপারে কথা বলতে তার কাছে আসেন। তাদের সঙ্গে কথা বলে তিনি তার অফিসে প্রবেশ করতে গেলে এ সময় পেছন থেকে তাকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি করে। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমম্পক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন