News71.com
 Bangladesh
 25 Feb 23, 03:16 PM
 107           
 0
 25 Feb 23, 03:16 PM

নির্বাচন এলে অতিথি পাখির আগমন হয়।। নিক্সন চৌধুরী

নির্বাচন এলে অতিথি পাখির আগমন হয়।। নিক্সন চৌধুরী

নিউজ ডেস্কঃ ‘নির্বাচন এলে অনেক অতিথি পাখির আগমন হয়’ বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী।শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের নতুন বাজার এলাকায় একটি ফুড ইন্ডাস্ট্রিজের উদ্বোধনীঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্ল্যাহকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন। 

নিক্সন চৌধুরী বলেন, গত পাঁচ বছর জনগণের কোনো খবর নেন নাই, এখন ভোট চাইতে আসছেন। করোনার ভেতর বাড়ি থেকে বের হন নাই, আর আমি নিজের গাড়ি চালিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে জনগণের খবর নিয়েছি, নিজের কাঁধে চালের বস্তা বহন করে কর্মহীন জনগণের বাড়িতে পৌঁছে দিয়েছি। 

তিনি বলেন, করোনার ভয়ে যখন বাবা মারা গেলে সন্তান দাফনে আসে নাই, সন্তান মারা গেলে বাবা আসে নাই- তখন আমি আমার সামর্থ্য অনুযায়ী জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। সামনে এখন নির্বাচন। আর নির্বাচন এলে অনেক অতিথি পাখির আগমন হয়। এদের কী একটু লজ্জা করে না! তারা করোনা ও বন্যার সময় কোথায় ছিল? জনগণের দুর্দিনে কোথায় ছিল?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন