News71.com
 Bangladesh
 14 Jul 16, 05:56 PM
 374           
 0
 14 Jul 16, 05:56 PM

সুন্দরবনের দুই দস্যুবাহিনী আত্মসমর্পণ করবে আগামি শুক্রবার

সুন্দরবনের দুই দস্যুবাহিনী আত্মসমর্পণ করবে আগামি শুক্রবার

নিউজ ডেস্ক: দস্যুবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সুন্দরবনের পশ্চিম বনবিভাগ ও বঙ্গোপসাগরের দস্যুদল ‘মজনু বাহিনী’ ও ‘ইলিয়াছ বাহিনী’র সদস্যরা আগামীকাল শুক্রবার অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবে।

বাগেরহাটের মংলা বন্দরের বিএফডিসি (ফুয়েল) জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে দস্যুদলের সদস্যরা ১৭টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২০০ রাউন্ড গুলি জমা দেবে বলে পুলিশের থেকে জানা গেছে। আর এর আগে গত ৩১ মে সুন্দরবনের সবচেয়ে বড় দস্যুদল মাস্টার বাহিনী’র সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে।

র‌্যাব সূত্র বলেছেন, দস্যু ইলিয়াছ ও মজনু বাহিনীর সদস্যরা ইতোমধ্যে অস্ত্র-গোলাবারুদ র‌্যাবের কাছে জমা দিয়ে তাদের হেফাজতে রয়েছেন। অনুষ্ঠানে স্বরাষ্টমন্ত্রী ছাড়াও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের উপস্থিত থাকার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন