News71.com
 Bangladesh
 24 Feb 23, 05:41 PM
 129           
 0
 24 Feb 23, 05:41 PM

সরকার সংবিধান নিয়ে তামাশা করছে।। নজরুল ইসলাম খান

সরকার সংবিধান নিয়ে তামাশা করছে।। নজরুল ইসলাম খান

নিউজ ডেস্কঃ সরকার সংবিধান নিয়ে তামাশা করছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আপনারা (সরকার) সংবিধানে লিখে রাখেন সমাজতন্ত্র কায়েম করবেন, আর চর্চা করেন মুক্তবাজার অর্থনীতি! একসঙ্গে দুইটা যায় না।তিনিন বলেন, সংবিধানে লিখে রাখেন রাষ্ট্র ধর্ম ইসলাম, আবার বলবেন আপনারা (সরকার) ধর্ম নিরপেক্ষ। আপনারা যে সংবিধান নিয়ে রঙ-তামাশা করেন, সেই সংবিধানের দোহাই দিয়ে জনগণের আন্দোলন প্রতিহত করতে চান। এটা কেউ পারেনি, আপনারাও (সরকার) পারবেন না। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মত প্রকাশের স্বাধীনতারওপর নগ্ন হস্তক্ষেপ বন্ধ, দৈনিক দিনকালসহ বন্ধ মিডিয়া খুলে দেওয়া এবং ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব কালা কানুন বাতিলের দাবিতে আয়োজিত পেশাজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)। গণতন্ত্র দূষিত করে ফেলা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, যেখানে ৩০০টির মধ্যে ১৫৩টি আসনে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করা হয়, যেখানে দিনের ভোট আগে রাতেই শেষ করে ফেলা হয়, সেটাকে আর যাই বলা হোক ভোট বা গণতন্ত্র বলার কোনো সুযোগ নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন