
নিউজ ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে অটোরিকশার চাপায় মাসুম বিল্লাহ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের বাঙ্গালীপুর দারুল উলুম মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম সেখানকার প্রাইভেটকার চালক ফিরোজ হোসেনের ছেলে।
এই বিষয়ে পুলিশ বলেন, বাসার সামনে খেলা করার সময় অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সৈয়দপুর ১শত শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলেও অবস্থার অবনতি হয়। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এই বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিরুল ইসলাম।