News71.com
 Bangladesh
 23 Feb 23, 09:39 PM
 126           
 0
 23 Feb 23, 09:39 PM

দুই বিভাগ, দুই জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস।।

দুই বিভাগ, দুই জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস।।

নিউজ ডেস্কঃ দেশের দুটি বিভাগ ও দুটি জেলার কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শুক্রবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন