News71.com
 Bangladesh
 23 Feb 23, 09:31 PM
 150           
 0
 23 Feb 23, 09:31 PM

নজিবুল বশর মাইজভান্ডারীর দেওয়া বক্তব্য সমীচীন নয়।।হাইকোর্ট 

নজিবুল বশর মাইজভান্ডারীর দেওয়া বক্তব্য সমীচীন নয়।।হাইকোর্ট 

নিউজ ডেস্কঃ দুই ছেলের বিরুদ্ধে মামলার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়ে চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর দেওয়া বক্তব্যকে সমীচীন নয় বলে মনে করেছেন হাইকোর্ট।  একটি জাতীয় দৈনিকে 'চামড়া সব ছিঁড়ে ফেলব, গায়ে হাত মাইজভান্ডারীর’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নজরে আনার পর বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ মন্তব্য করেন। আদালত বলেছেন, আমরা সবাই কেমন যেন অসহিষ্ণু হয়ে পড়ছি। সিভিল সোসাইটির একজন মানুষ, ভালোভাবে বলতে পারতেন। তার মন্তব্য আরও সুন্দর হওয়া উচিত ছিল। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন, ওই বক্তব্য একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত। সাংবিধানিক পদে থেকে একটি প্রতিষ্ঠান নিয়ে এভাবে বক্তব্য দিলে আমরা কোথায় যাব?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন