
নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে সহপাঠীর ছুরিকাঘাতে এক স্কুলছাত্র আহত হয়েছে। আহত ছাত্র আলী আহমদ উপজেলার রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা সদরের বাসিয়া ব্রিজের উপর এই ঘটনা ঘটে।
এই ঘটনায় প্রত্যাক্ষর্শীরা বলেন, বাসিয়া ব্রিজের উপর আলী আহমদের সাথে তার সহপাঠী সজিবের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সজিব ঝালমুড়ি বিক্রেতার ছুরি নিয়ে আলী আহমদকে আঘাত করে। তখন এই সময় আলী আহমদের পাল্টা আঘাতে সজিবও আহত হলে স্থানীয়দের হস্তক্ষেপে থেমে যায় তারা।
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আবদুল বারী বলেন, আগামী শনিবার পরীক্ষা হওয়ায় ১২টার দিকে স্কুল ছুটি দেয়া হয়। তবে ওই শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত ছিলনা। খবর পেয়ে আমি ব্রীজের দিকে গিয়ে আহত সজিবকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়াই। তবে ঘটনার কারণ সম্পর্কে ওরা এখনও কিছু বলেনি।