News71.com
 Bangladesh
 25 Nov 22, 04:33 PM
 155           
 0
 25 Nov 22, 04:33 PM

আবারও জনগণের সেবা করার সুযোগ চান শেখ হাসিনা।।

আবারও জনগণের সেবা করার সুযোগ চান শেখ হাসিনা।।
নিউজ ডেস্কঃ আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ ও জনগণের সেবা করার সুযোগ চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে যশোর জেলা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের জয় যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে ওয়াদা চাই। তখনও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন কিনা হাত তুলে ওয়াদা করেন। এ সময় স্লোগানে মুখর আওয়ামী লীগ নেতাকর্মীরা হাত তুলে ওয়াদা করেন। টানা তিনবারের সরকার প্রধান বলেন, আপনারা ভোট দিয়েছেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বার বার ক্ষমতায় এসেছি। আর ক্ষমতায় এসেছি বলেই আজকে দেশের উন্নয়ন করা সম্ভব হয়েছে।
 
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন