News71.com
 Bangladesh
 25 Nov 22, 04:31 PM
 146           
 0
 25 Nov 22, 04:31 PM

গাজীপুরে কম্পোজিট কারখানায় আগুন।।

গাজীপুরে কম্পোজিট কারখানায় আগুন।।

নিউজ ডেস্কঃ গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবানীপুর এলাকায় মোশারফ কম্পোজিট মিলস্ লিমিটেড কারখানার একতলা ভবনে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বেলাল আহমেদ বলেন, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর তা বলা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন