News71.com
 Bangladesh
 25 Nov 22, 04:30 PM
 203           
 0
 25 Nov 22, 04:30 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৭১।।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৭১।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৭১ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ (২৫ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আটকদের কাছ থেকে ১৪ হাজার ১৫৩ ইয়াবা, ৫৬ দশমিক ৭০ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৭৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও তিন লিটার দেশি মদ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন