
নিউজ ডেস্কঃ অদৃশ্য সিন্ডিকেটের নির্দেশে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বুধবার (২৩ নভেম্বর) জাতীয় সমবায় দিবস উপলক্ষে ‘খাদ্য নিরাপত্তা, ক্ষুদ্র কৃষকদের সংকট ও সমবায়ের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে তিনি এই অভিযোগ করেন। জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সেমিনারটি আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)। প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, অদৃশ্য সিন্ডিকেটের নির্দেশে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে। সমবায় ব্যবহারের মাধ্যমে সরাসরি কৃষকদের উৎপাদিত ফসল কিনলে এমন হতো না।