News71.com
 Bangladesh
 23 Nov 22, 11:46 PM
 142           
 0
 23 Nov 22, 11:46 PM

বিশ্বকাপে আমাদের টিম নেই, এটা কষ্টদায়ক।। প্রধানমন্ত্রী

বিশ্বকাপে আমাদের টিম নেই, এটা কষ্টদায়ক।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ  চলমান ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের দল না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিশ্বকাপে (ফুটবল বিশ্বকাপ) আমাদের কোনো অবস্থানই নেই। এটা অনেক কষ্টদায়ক। বুধবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের সমাপনী ও পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, আমি বিশ্বকাপের খেলা টেলিভিশনে দেখি আর ভাবি কবে, আমাদের ছেলে-মেয়েরা এই বিশ্ব আসরে খেলবে। তিনি বলেন, আন্তঃস্কুল, আন্তঃকলেজ, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছেলে-মেয়েরা আরও বিকশিত হচ্ছে। এভাবেই তারা একদিন চূড়ান্ত উৎকর্ষতা অর্জন করে বিশ্বকাপে পর্যন্ত প্রতিযোগিতা করতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী বলেন, আজ প্রাইমারি থেকে যে খেলাধুলার শুরু হয়েছে, সেখান থেকে আন্ত বিশ্ববিদ্যালয়- আমি মনে করি এই প্রতিযোগিতার মধ্য দিয়েই একদিন আমরা বিশ্বে খেলাধুলায় উন্নত হতে পারব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ১২টি ইভেন্টের অধীনে দেশের ১২৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৫০ জন নারীসহ প্রায় ৬ হাজার ৯৫০ জন অংশগ্রহণকারীকে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার তৃতীয় সংস্করণের আয়োজন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন