News71.com
 Bangladesh
 23 Nov 22, 11:44 PM
 149           
 0
 23 Nov 22, 11:44 PM

বৃহস্পতিবার যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।।

বৃহস্পতিবার যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ  বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এদিন সকালে মতিউর রহমান বিমানঘাঁটিতে বার্ষিক কুচকাওয়াজে অংশগ্রহণ শেষে দুপুরে যশোর স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে এবং আগতদের নজর কাড়তে সাজসজ্জ্বায় সেজেছে গোটা শহর। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, পাঁচ বছর পর জননেত্রী শেখ হাসিনা যশোরে জনসভায় ভাষণ দিতে আসছেন। এই জনসভা সফল করতে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। সভাস্থলে প্রবেশের জন্যে আট থেকে ১০টি প্রবেশদ্বার খোলা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে মুড়েছে আইনশৃঙ্খলা বাহিনী।  সভায় আগতদের জন্যে পর্যাপ্ত শুকনো খাবার ও পানির ব্যবস্থা রয়েছে। সভাটিকে স্মরণকালের বড় গণসমাবেশে পরিণত করায় আওয়ামী লীগের টার্গেট। এ কারণেই, গত ১০ দিন ধরে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দফায়-দফায় যশোরসহ আশপাশের জেলায় মিটিং-সিটিং করেছেন।  এছাড়াও কেন্দ্রীয় নেতাদের বিরাট একটা অংশ তিনদিন আগেই যশোরে পৌঁছেছেন, এখানকার সকল প্রস্তুতি নিয়ে খোদ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তদারকি করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন