
নিউজ ডেস্কঃ সমালোচনা ও সংলাপের মাধ্যমে বিদ্যমান সব সমস্যার সমাধান করা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আলোচনা ও সংলাপের মাধ্যমে সবকিছুই সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে কোনো বিষয় গঠনমূলক আলোচনা, সমালোচনা ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তরুণদের মনুষত্যের নীতিমালা নিজের মধ্যে বজায় রাখতে হবে। বুধবার (২৩ নভেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‘নিরাপদ ও পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনায় টেকসই রূপান্তরে ১০টি অঙ্গীকার চাই’ শীর্ষক প্রস্তাব (সাধারণ) বিধি- ১৪৭ অনুযায়ী বাংলাদেশ যুব ছায়া সংসদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. আরেফিন সিদ্দিক বলেন, নিরাপদ খাদ্য জন্য খাদ্য ব্যবস্থাপনার রূপান্তর দরকার। যেকোন রূপান্তর চাইলেই হয় না। রূপান্তরের প্রকৃয়া লাগে। এই ১০ টি অঙ্গীকার হয়তো এই রূপান্তর প্রকৃয়াকে সামনে এগিয়ে নিবে। তরুণরা কি চিন্তা করছে এটাও জানতে হবে।