News71.com
 Bangladesh
 23 Nov 22, 04:26 PM
 141           
 0
 23 Nov 22, 04:26 PM

ক দফার আন্দোলন শুরু ১০ ডিসেম্বর।। ফখরুল

ক দফার আন্দোলন শুরু ১০ ডিসেম্বর।। ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১০ ডিসেম্বর সমাবেশ করতে দেওয়া হবে না। তোমাদের বাপের রাজত্ব নাকি। ১০ তারিখে এইখানেই (নয়াপল্টনে) সমাবেশ হবে। এটা জনগণের ঘোষণা। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। আওয়ামী লীগের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমরা খুব পরিষ্কার করে বলেছি, শান্তিপূর্ণ সমাবেশ করব। আমাদের দাবিও পরিষ্কার। বলেছি, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে, দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে। আমরা বলেছি আমাদের শাওন, নুরে আলম, আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে। আমরা বলেছি খালেদা জিয়ার মুক্তির দাবিতে, দেশের ৩৫ লাখ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে। এখনও তো আসল ঘোষণা দিইনি, আসল ঘোষণা আসবে ১০ তারিখে। সেদিন থেকে শুরু হবে এক দফার আন্দোলন। ফখরুল বলেন, আওয়ামী লীগ আমাদের জীবন নিয়ে খেলছে। আমাদের সাত জনকে হত্যা করেছে। আজকে ফেটে পড়তে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। জেগে উঠতে হবে। এমনি এমনি কেউ সরে না, সরাতে হবে। মানুষের বল দিয়ে শক্তি দিয়ে এদেরকে চলে যেতে বাধ্য করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন