News71.com
 Bangladesh
 23 Nov 22, 04:21 PM
 140           
 0
 23 Nov 22, 04:21 PM

ঢাকায় মাদক সংশ্লিষ্টতায় ৪০ জন আটক।।

ঢাকায় মাদক সংশ্লিষ্টতায় ৪০ জন আটক।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার (২৩ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৯ হাজার ৬০৫ ইয়াবা, ৬৭ গ্রাম হেরোইন, ৪ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ৮ ক্যান বিয়ার জব্দ করা হয়।আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন