News71.com
 Bangladesh
 20 Nov 22, 11:18 PM
 147           
 0
 20 Nov 22, 11:18 PM

দেশ বিরোধীরা গণতন্ত্রের শত্রু।।এম এ সালাম

দেশ বিরোধীরা গণতন্ত্রের শত্রু।।এম এ সালাম

নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রীর চট্টগ্রামের জনসভা ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২০ নভেম্বর) সকালে নগরের দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. বাসন্তী প্রভা পালিতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।  সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বলেন, বাংলাদেশ বিরোধীরা গণতন্ত্রের শত্রু।  আগুন সন্ত্রাসীরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শান্তিপূর্ণ পরিবেশ, অভাবনীয় উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশকে আবার সেই অন্ধকার সময়ে ফিরিয়ে নিতে চায়।  তিনি বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের অতীতের মতো বলিষ্ট ভূমিকা রাখতে হবে।  আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সর্বোচ্চ সংখ্যক নারীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন