News71.com
 Bangladesh
 20 Nov 22, 11:08 PM
 118           
 0
 20 Nov 22, 11:08 PM

বিএনপির ১০ ডিসেম্বর সমাবেশে জ্বালাও-পোড়াও হলে ব্যবস্থা।।

বিএনপির ১০ ডিসেম্বর সমাবেশে জ্বালাও-পোড়াও হলে ব্যবস্থা।।

নিউজ ডেস্কঃ আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে জানমালের ক্ষতি বা জ্বালাও-পোড়াও করলে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একইসঙ্গে আমরা কমিশনারকে ঢাকায় ২৫ লাখ লোক ধারণ ক্ষমতা সম্পন্ন কোথাও এত বড় মাঠ আছে কিনা, সেটা নির্ধারণ করে সেখানে মিটিং করার সুযোগ দিতে বলেছি।  রোববার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি, তারা একটি রাজনীতিক দল, সবকিছু মেনেই তারা মিটিং করবে। তারা যদি আইন ভাঙে, জানমাল নষ্ট করে বা জ্বালাও-পোড়াও করে তাহলে নিরাপত্তা বাহিনী যা করার তাই করবে। বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইলে সরকার অনুমতি দেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ২৫ লাখ মানুষ এক জায়গায় করবে। কোথায় করবে? কেন করবে এটা আমাদের জানা নেই। ২৫ লাখ লোক কোথাও জড়ো হলে আপনারা বুঝতে পারেন কী দশা হবে। আমরা কমিশনারকে ঢাকায় কোথাও এত বড় মাঠ আছে কিনা, সেটা নির্ধারণ করে সেখানে মিটিং করার সুযোগ দিতে বলেছি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন