
নিউজ ডেস্কঃ আন্দোলন-সমাবেশ করা রাজনৈতিক অধিকার। তবে এ অধিকারের নামে বিএনপি যদি ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা করে তাহলে কোনো ছাড় দেওয়া ঠিক হবে না বলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় সদস্যরা মত দিয়েছেন। সহিংসতার চেষ্টা করলে বিএনপি বিন্দুমাত্র ছাড় পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবাব (১৯ নভম্বর) আওযামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে উপদেষ্টাদের মতামতের পর প্রধানমন্ত্রী এ কথা জানান। সভায় উপস্থিতি আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভায় উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু বলেন, বিএনপিকে সংবিধান মেনে চলতে হবে। গণতান্ত্রিক আন্দোলন করলে বাধা দেওয়া ঠিক হবে না। গণতান্ত্রিক ব্যবস্থায় আন্দোলন করা তাদের রাজনৈতিক অধিকার। তবে এ অধিকারের নামে যদি বিগত ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও করে, মানুষ হত্যা করে তাহলে তাদের ছাড় দেওয়া ঠিক হবে না।