News71.com
 Bangladesh
 19 Nov 22, 09:46 PM
 148           
 0
 19 Nov 22, 09:46 PM

বিএনপির কারণেই পরিবহন ধর্মঘট হচ্ছে।। রেলমন্ত্রী

বিএনপির কারণেই পরিবহন ধর্মঘট হচ্ছে।। রেলমন্ত্রী

নিউজ ডেস্কঃ রেলপথ মন্ত্রণালয়ের রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি ধর্মকে ব্যবহার করে দেশের মানুষকে বিভ্রান্ত করে। মানুষকে বিভক্ত করে তাদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছে। পরিবহন শ্রমিকেরা তাদের সন্ত্রাসের শিকার হয়েছিল, পরিবহন শ্রমিকদের তারা পুড়িয়ে মেরে ছিল, তাদের গাড়িঘোড়া জ্বালিয়ে দিয়ে ছিল। আর সেজন্যই আজকে যেখানেই বিএনপি সমাবেশ করে শ্রমিকরা সেখানেই ধর্মঘটের ডাক দেয়। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা পৌরসভায় ৫৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এসময় মন্ত্রী বলেন, আবারও সেই সন্ত্রাসীবাহিনী, যাদের পৃষ্ঠপোষক  হলো বিএনপি, তারা আবার মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছে। একই সময় মন্ত্রী স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী, অগ্রগতিতে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বোদা পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান সুজা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন