News71.com
 Bangladesh
 19 Nov 22, 09:44 PM
 130           
 0
 19 Nov 22, 09:44 PM

ডিজিটাইজেশনের কারণে অনিয়ম-দুর্নীতি রোধ সম্ভব হয়েছে।।প্রতিমন্ত্রী 

ডিজিটাইজেশনের কারণে অনিয়ম-দুর্নীতি রোধ সম্ভব হয়েছে।।প্রতিমন্ত্রী 

নিউজ ডেস্কঃ ডিজিটাইজেশনের কারণে অনিয়ম ও দুর্নীতি ব্যাপকভাবে রোধ করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।  তিনি বলেছেন, ডিজিটাইজেশনের কারণে অনিয়ম ও দুর্নীতি ব্যাপকভাবে রোধ করা সম্ভব হয়েছে। দেশে এখন ই-পাসপোর্ট হচ্ছে। ই-পাসপোর্টের মাধ্যমে ১৫ সেকেন্ডের মধ্যে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এতে সাধারণের ভোগান্তি কম হচ্ছে। শনিবার (১৯ নভেম্বর) সকালের দিকে ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মেহেরপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ফরহাদ হোসেন বলেন, বিশ্বে টেকনোলজিতে যে দেশ যত অগ্রসর সেই দেশ তত উন্নত। বাংলাদেশ ডিজিটাইজেশনে অনেক উন্নত হয়েছে। ডিজিটাল ডিভাইস, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে অনেক কঠিন কাজ আমরা সহজ করে ফেলেছি।  তিনি বলেন, কৃষি, শিক্ষা, গবেষণা, গৃহ, কলকারখানা সব কিছুই এখন ডিজিটাইজড হয়েছে। ডিজিটাইজেশনের ওপরে বর্তমান সরকার ব্যাপক কাজ করেছে। সরকারের বিভিন্ন দপ্তর এ সংক্রান্ত কর্মসূচি হাতে নিয়ে সেবা দিয়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন