News71.com
 Bangladesh
 19 Nov 22, 09:35 PM
 178           
 0
 19 Nov 22, 09:35 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শতবর্ষ উদযাপন।।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শতবর্ষ উদযাপন।।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের অ্যালামনাই সোসাইটির আয়োজনে বিভাগের শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) রাতে শতবর্ষ উদযাপনের আসর বসেছিল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের ‘ওয়েসিস’ প্রাঙ্গণে। বর্ণিল ও বর্ণাঢ্য এ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে সামিল হন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা, যারা চোখে স্বপ্ন, মনে প্রেরণা সঞ্চার করে নিজেকে ও সমাজকে সাজাতে এসেছিলেন এ বিদ্যাপীঠে। আকাঙ্ক্ষা ছিল অসুন্দর ও অকল্যাণের ব্যারিকেড ভেঙে একটি আলোকিত আগামী ও মানবিক সমাজ বিনির্মাণ করবেন। এসেছিলেন তারা, যারা তারণ্যের স্পর্ধিত অহঙ্কারে শোষণের অবসানে সাম্য ও সম্প্রীতির সমাজ সৃষ্টির শপথ করেছিলেন, তারা আজ কেউ প্রবীণ, কেউ বার্ধক্যে উপনীত আবার মধ্যবয়সী। এদের মধ্যে কেউ জীবনে প্রতিষ্ঠা পেয়েছেন, আবার কারো স্বপ্নের রং ফিকে হয়ে গেছে বাস্তবতার নির্মম কষাঘাতে। এ আয়োজনে জীবনের সাফল্য ও ব্যর্থতাকে পাশে ফেলে এখানে এসে সবাই ফিরে গেছেন ক্যাম্পাসের সেসব দিনগুলোতে যেখানে সবাই ছিলেন স্বপ্নের ফেরিওয়ালা, যেখানে প্রতিটি ক্ষণে জীবন নতুন আঙ্গিকে, নতন উদ্দীপনায় ধরা দিত মনের আঙিনায়। শতবর্ষের অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয় বিভাগের প্রাক্তন ছাত্র ও শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরীকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন