News71.com
 Bangladesh
 19 Nov 22, 09:31 PM
 255           
 0
 19 Nov 22, 09:31 PM

অগ্নিকাণ্ডে পুড়লো আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর।।

অগ্নিকাণ্ডে পুড়লো আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর।।

নিউজ ডেস্কঃ  দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে এই ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা বীরগঞ্জ ফায়ার সার্ভিসের। বীরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ৯৯৯ থেকে ফোন কল পেয়ে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে যান তারা। তবে প্রথমে আগুন নেভাতে পাশ্ববর্তী খানসামা ফায়ার সার্ভিস কাজ শুরু করে। পরে সেখানে উপস্থিত হয় বীরগঞ্জ ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মিরাজ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে আগেই খানাসামা ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিল। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডে একটি টিন শেডের ভেতরে থাকা ১০টি রুম, খড়ের পাঁচটি গাদা, একটি ছাগলসহ মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন