News71.com
 Bangladesh
 19 Nov 22, 12:07 PM
 246           
 0
 19 Nov 22, 12:07 PM

নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার।।ফখরুল

নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার।।ফখরুল

নিউজ ডেস্কঃ সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বছেলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনই এদেশের মানুষের তুমুল দাবি। শুক্রবার (১৯ নভেম্বর) রাতে সিলেটে পৌঁছানোর পর হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারাত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সেখানে তিনি বলেন, দেশে এখন একটা দুঃসময় চলছে। এ জন্য এই অনির্বাচিত, অবৈধ সরকার দায়ী। তাদের এই ১৪-১৫ বছরের অবৈধ শাসনামল রাজনৈতক কাঠামো বিনষ্ট করেছে। অর্থনীতিকেও ধ্বংস করেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, জ্বালানী তেলেরও মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাপনই এখন দুঃসহ হয়ে উঠেছে। বিএনপির মহাসচিব বলেন, সামগ্রিক অর্থে দেশে এখন একটা দুঃসময় চলছে। এই সরকার রিজার্ভ নিয়ে সমস্যা তৈরি করেছে। ব্যাংকিং সেক্টর ধ্বংস করে দিয়েছে। এ জন্য দায়ী এই অনির্বাচিত ও অবৈধ সরকার। তারা দুর্নীতির মাধ্যমে জাতিকে বিনষ্ট করে দিয়েছে। এ কারণেই আমরা আন্দোলন গড়ে তুলেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন