News71.com
 Bangladesh
 18 Nov 22, 03:50 PM
 158           
 0
 18 Nov 22, 03:50 PM

মাদকবিরোধী অভিযানে আটক ২৭।।

মাদকবিরোধী অভিযানে আটক ২৭।।

নিউজ ডেস্কঃ  রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৭ জনকে আটক করা হয়।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ (১৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আটকদের কাছ থেকে ২ হাজার ৬৩০ ইয়াবা, ৯ গ্রাম হেরোইন এবং ৫২ কেজি ৫৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন