News71.com
 Bangladesh
 17 Nov 22, 12:12 AM
 142           
 0
 17 Nov 22, 12:12 AM

আগামীতে বাংলাদেশেও চালু হবে ই-ভিসা।। স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীতে বাংলাদেশেও চালু হবে ই-ভিসা।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ছয়টি ই-গেইটের উদ্বোধন করা হয়েছে। শুধু এখানেই নয় স্থল বন্দরগুলোতেও ই-গেইট স্থাপন করা হবে। আগামী দিনে ই-ভিসাও চালু করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ই-গেইটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে কথা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ র্নিমাণ করবেন। তিনি তার কথা রেখেছেন। এ সেক্টরটা তিনি সম্পূর্ণ ডিজিটাল করার পদক্ষেপ নিয়েছেন।  তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যার নির্দেশনায় এবং সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ বর্তমানে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত। এরই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ তার নাগরিকদের জন্য ই-গেইট ও ই-পাসপোর্ট প্রবর্তন করেছে। আমি মনে করি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, ‘ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন’ শীর্ষক প্রকল্প ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের নিরলস পরিশ্রম ও আন্তরিকতার ফলেই এই কাজ সম্পন্ন হয়েছে। এর ফলশ্রুতিতে ইমিগ্রেশন সেবা প্রত্যাশী সকল বাংলাদেশী নাগরিকরা এর সুফল ভোগ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন