News71.com
 Bangladesh
 16 Nov 22, 11:25 PM
 132           
 0
 16 Nov 22, 11:25 PM

শ্যামনগরে ২০মণ ভেজাল মধুসহ মধু তৈরীর সরঞ্জাম উদ্ধার।।

শ্যামনগরে ২০মণ ভেজাল মধুসহ মধু তৈরীর সরঞ্জাম উদ্ধার।।
নিউজ ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ১৬টি ড্রামে সংরক্ষিত প্রায় ২০ মণ ভেজাল মধু জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম। বুধবার (১৬ নভেম্বর) বিকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এসব মধু জব্দ করা হয়। এসময় ভেজাল মধু তৈরীর কাজে ব্যবহৃত গাম, ইউরিয়া সার, ফিটকিরি, খাবার সোডাসহ অপরিচিত বিশেষ এক ধরনের তরল পদার্থ উদ্ধার করে অভিযান পরিচালনাকারী দলটি। তবে, ভেজাল মধু তৈরী চক্রের মূল হোতা আশরাফুল ও তার পিতা আব্দুর রশিদ পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, ভেজাল মধু তৈরীর গোপন সংবাদের ভিত্তিতে তারা হরিনগর মথুরাপুর গ্রামে অভিযান চালায়। এসময় চিনি জ্বালিয়ে তৈরী মধু এবং মধুর ঘনত্ব বৃদ্ধির কাজে ব্যবহৃত গাম ও ইউরিয়া সারসহ মানব দেহের জন্য ক্ষতিকর নানা প্রকার উপকরণসহ ২০ মণ ভেজাল মধু উদ্ধার করা হয়। তিনি আরও জানান, অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়া ভেজাল মধু তৈরীর কারিগর আশরাফুল ও তার পিতার বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন