News71.com
 Bangladesh
 15 Nov 22, 04:50 PM
 1224           
 0
 15 Nov 22, 04:50 PM

ব্রাহ্মণবাড়িয়ায় মাটিকাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০।।

ব্রাহ্মণবাড়িয়ায় মাটিকাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাটিকাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ নভেম্বর) উপজেলার গোয়ালনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানান, মেঘনা-ভলভদ্র নদীর তীর থেকে ট্রলি দিয়ে মাটিকাটা নিয়ে গোয়ালনগর গ্রামের মাসুক মিয়ার সঙ্গে একই এলাকার রফিক মিয়ার লোকজনের প্রথমে বাদানুবাদ হয়। পরে এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। থেমে থেমে অন্তত তিন ঘণ্টা চলে এ সংঘর্ষ। খবর পেয়ে উপজেলার চাতলপাড় তদন্ত কেন্দ্রে থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লা সরকার বলেন, এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন