News71.com
 Bangladesh
 14 Nov 22, 11:48 PM
 1309           
 0
 14 Nov 22, 11:48 PM

রাষ্ট্রপতি বিতর্ক।। মন্ত্রী অখিলের হয়ে ক্ষমা চাইলেন মমতা

রাষ্ট্রপতি বিতর্ক।। মন্ত্রী অখিলের হয়ে ক্ষমা চাইলেন মমতা

নিউজ ডেস্কঃ ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। এ নিয়ে সরব রাজ্যের বিজেপি শিবির। এ অবস্থায় ক্ষমা চেয়েছেন বিজেপি সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (১৪ নভেম্বর) নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, অখিলের এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। তাকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। আর তার হয়ে আমি ক্ষমা চাইছি, দুঃখপ্রকাশ করছি। তিনি বলেন, আমি মনে করি সৌন্দর্য শুধুমাত্র রঙের মধ্যে হয় না। সৌন্দর্য শুধুমাত্র দেখার মধ্যে হয় না। সৌন্দর্যটা হচ্ছে ভেতরের। রাষ্ট্রপতি একজন অমায়িক নারী, খুবই মিষ্টি। ব্যক্তিগতভাবে আমি ওনাকে পছন্দ করি। এটা অখিল অন্যায় করেছে। এদিকে অখিলের সেই বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভার আদিবাসী আরেক মন্ত্রী বীরবাহ হাঁসদার নাম উল্লেখ করে বলেন, সে ঝাড়গ্রামের মেয়ে। একজন আদিবাসী পরিবারের মেয়ে। তাকে যদি কেউ বলে জুতোর নিচে রেখে দেওয়ার মতো, সেটা কি খুব রুচিকর মন্তব্য? নাকি কাউকে দাঁড়কাকের মতো দেখতে বলাটা রুচিকর? এক তরফা আক্রমণ করছে বিজেপি, কুৎসিত কথা বলছে ওরাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন