News71.com
 Bangladesh
 14 Nov 22, 11:46 PM
 1223           
 0
 14 Nov 22, 11:46 PM

ফরিদপুরে ভ্যান-নসিমন সংঘর্ষে যুবক নিহত।। আহত ৬

ফরিদপুরে ভ্যান-নসিমন সংঘর্ষে যুবক নিহত।। আহত ৬

নিউজ ডেস্কঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভ্যান-নসিমন মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। নিহতের নাম নজর আলী বিশ্বাস (৩২), তিনি বোয়ালমারীর সদর ইউনিয়নের রামনগর গ্রামের রহমান বিশ্বাসের ছেলে। সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার রুপাপাত ইউনিয়নের সহস্রাইল-কালীনগর সড়কের তেঁতুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার সকাল ৯ টার দিকে সহস্রাইল কালিনগর সড়কের তেঁতুলিয়া নামক স্থানে নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভ্যান উল্টে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং ভ্যান ও নসিমনে থাকা কমপক্ষে ৬ যাত্রী আহত হন।   দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ভ্যান-নসিমন মুখোমুখি সংঘর্ষে নজর আলী নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ থেকে ৬ জন।তিনি বলেন, বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবুল শেখের ছেলে লিয়ন শেখ (২৪) ও শামসুল আলমের ছেলে তরিকুল ইসলাম (২৬)  ভর্তি আছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন