News71.com
 Bangladesh
 14 Nov 22, 11:42 PM
 123           
 0
 14 Nov 22, 11:42 PM

রিজার্ভের টাকা মানুষের জন্য খরচ করতে হবে।।প্রধানমন্ত্রী

রিজার্ভের টাকা মানুষের জন্য খরচ করতে হবে।।প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ রিজার্ভের টাকা নিয়ে বসে থাকলে হবে না উল্লেখ করে তা দেশের মানুষের জন্য খরচ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৯টি জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠানে পর দেওয়া বক্তব্যে এ কথা বলেন। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বিআইসিসি এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি জানি যে বর্তমানে একটা কথা আসছে রিজার্ভ, রিজার্ভ, রিজার্ভ,রিজার্ভ নাই। রিজার্ভের টাকা নাকি সব চুরি হয়ে গেছে। আমরা ৯৬ সালে যখন ক্ষমতা আসি তার আগে বিএনপি ছিল। রিজার্ভ ছিল ২ দশমিক ৬ বা ৯ বিলিয়ন ডলার। আর ২০০৯ সালে যখন সরকার গঠন করে তখন রিজার্ভ ৫ বিলিয়ন ছিল। এই ৫ বিলিয়ন রিজার্ভ থেকে আমরা প্রায় ৪৮ বিলিয়নের কাছাকাছি উঠাতে পারি। এই কারণে রিজার্ভের টাকা তো সব সময় খরচ হতে থাকে, এটা রোলিং করে। কারণ করোনার সময় যোগাযোগ বন্ধ, আমদানি রপ্তানি বন্ধ, যেতেও পারে না আসতেই পারে না। এই অবস্থা ছিল কোন আমদানি হয়নি এই কারণেই কিন্তু রিজার্ভ জমা হয়। যখন করোনা শেষ হয়ে যায় তখন বিনিয়োগের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিজ তৈরির ক্ষেত্রে এমনকি চাষবাসের জন্য যে বিভিন্ন যন্ত্রপাতি কিনে নিয়ে আসা, সেগুলোর জন্য আমাদের টাকা খরচ করতে হয়। সবচেয়ে বড় কথা আমরা যে ভ্যাকসিন কিনে আনছি, দেখছেন যখন তৈরি হচ্ছে তখনই আমি ১২শ কোটি টাকা জমা দিয়ে দিয়েছি যেটাই সফল হয় আমি আগে নেবো আমার দেশের মানুষকে বাঁচাব। শুধু ভ্যাকসিন দিলে তো হয় না ভ্যাকসিন দিতে সিরিয়াস লাগে, অনেক কিছুই লাগে। প্লেন পাঠিয়ে পাঠিয়ে বিদেশ থেকে আনিয়েছি। তাতে টাকা খরচ হয়নি, টাকা তো খরচ করতে হয়েছে  এভাবে কিন্তু আমরা এ টাকা ব্যবহার করেছি মানুষের কল্যাণে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন