News71.com
 Bangladesh
 14 Nov 22, 11:34 PM
 129           
 0
 14 Nov 22, 11:34 PM

মির্জা ফখরুলের উচিত ছিল জাতির কাছে ক্ষমা চেয়ে পদ্মা সেতুতে ওঠা।।তথ্যমন্ত্রী

মির্জা ফখরুলের উচিত ছিল জাতির কাছে ক্ষমা চেয়ে পদ্মা সেতুতে ওঠা।।তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ  পদ্মা সেতু নিয়ে অপপ্রচার চালানোর কারণে বিএনপিকে জাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে পদ্মা সেতুতে ওঠা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ফরিদপুরের সমাবেশ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লজ্জা শরম না থাকায় চুপিসারে পদ্মা সেতুর ওপর দিয়ে এসেছেন। তবে পদ্মা সেতু সবার জন্যই প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সরকার নির্মাণ করেছেন। সোমবার (১৪ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৭) অংশগ্রহণ শেষে দেশে ফিরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ফরিদপুরের সমাবেশ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ্মা সেতু দিয়ে ঢাকায় ফেরার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের লজ্জা আসলে নেই। অবশ্য পদ্মা সেতু সবার জন্য বানানো হয়েছে। লজ্জা যদি থাকতো পদ্মা সেতুতে ওঠার আগে তাদের বলা উচিত ছিল- পদ্মা সেতু নিয়ে আমরা যে অপপ্রচার করেছি তার জন্য জাতির কাছে, জননেত্রী শেখ হাসিনার কাছে ক্ষমাপ্রার্থী। ক্ষমা চেয়ে পদ্মা সেতুতে ওঠা প্রয়োজন ছিল। লজ্জা শরম নেই সে জন্য চুপিসারে পদ্মা সেতুর ওপর দিয়ে এসেছে। তবে পদ্মা সেতু সবার জন্যই প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সরকার নির্মাণ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন