News71.com
 Bangladesh
 14 Nov 22, 03:40 PM
 140           
 0
 14 Nov 22, 03:40 PM

আমি তো নিজেই কালো, তবুও নেত্রী ভালোবাসেন।।ফিরহাদ হাকিম

আমি তো নিজেই কালো, তবুও নেত্রী ভালোবাসেন।।ফিরহাদ হাকিম

নিউজ ডেস্কঃ বাংলার রাজনীতিতে ফের কুটকথা। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পশ্চিমবঙ্গের মন্ত্রী অখিল গিরির কুট মন্তব্যকে হাতিয়ার করে পথে নেমেছে বিজেপি। তাকে গ্রেফতারের আর্জি জানিয়ে জাতীয় নারী কমিশনে চিঠি দিয়েছেন বিজেপি সংসদ সদস্য সৌমিত্র খাঁ। এমনকি, যে ভাষায় রাষ্ট্রপতির চেহারা নিয়ে মন্তব্য করেছেন অখিল গিরি, তার তীব্র নিন্দা করেছে পশ্চিমবঙ্গের শাসক দলের একাংশ। রোববার (১৩ নভেম্বর) কলকাতার সল্টলেকে ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে একটি মিছিলে অংশ নেন পুর ও নগরোয়ন্ননমন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ও বিধায়ক, সঙ্গীত শিল্পি অদিতি মুন্সী। এদিন অখিলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, আমি নিজেই তো বিরাট কালো। তবু নেত্রী (মমতা) আমাকে ভালোবাসেন। আমাদের দল, আমাদের নেত্রী এ ধরনের মন্তব্য অনুমোদন করেন না। তবে দল বা রাজ্য সরকার অখিল গিরির কোনো শাস্তি দেবে কিনা সে নিয়ে ফিরাদা বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন