News71.com
 Bangladesh
 14 Nov 22, 03:37 PM
 126           
 0
 14 Nov 22, 03:37 PM

ছুরিকাঘাতে সৈকতের ফটোগ্রাফার নিহত।। 

ছুরিকাঘাতে সৈকতের ফটোগ্রাফার নিহত।। 

নিউজ ডেস্কঃ কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ ইউসূফ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে একই এলাকার সোহেল (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসূফ ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে। তিনি পেশায় সৈকতের ফটোগ্রাফার ছিলেন।  নিহত ইউসুফের ভাই সৈয়দ আহমদ জানান, কিছুদিন আগে একটি তুচ্ছ ঘটনা নিয়ে ভাই ইউসুফের সঙ্গে একই এলাকার সোহেলের তর্কাতর্কি হয়। ওই ঘটনার জের ধরে রোববার বিকেলে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ধাওয়া করে তাকে ঘেরাও করে রাখলে কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক করে থানায় নিয়ে যায়।  বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন