News71.com
 Bangladesh
 13 Nov 22, 11:04 PM
 165           
 0
 13 Nov 22, 11:04 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৪।।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৪।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  শনিবার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে রোববার (১৩ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১২ হাজার ৩০৫টি ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ৪ বোতল ফেনসিডিল ও ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন