News71.com
 Bangladesh
 13 Nov 22, 11:02 PM
 119           
 0
 13 Nov 22, 11:02 PM

সৌদিতে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করা হবে।।

সৌদিতে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করা হবে।।

নিউজ ডেস্কঃ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি পাসপোর্টধারি রোহিঙ্গাদের মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সিস্টেমওয়াইজ আমরা পাসপোর্টগুলো নবায়ন করছি যারা ওখানে রয়েছেন। এজন্য আমাদের একটা জয়েন্ট ওয়ার্কিং কমিটি হতে যাচ্ছে। যাতে এসব সমস্যাগুলো সুরাহা করা যায়। রোববার (১৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সফররত সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। আলোচনায় ঘুরেফিরে ‘রোহিঙ্গা’ প্রসঙ্গটি এসেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য তারা যথেষ্ট সহযোগিতা করেছেন। তারা সব ধরনের সহযোগিতা এনজিও ও সরকারি মাধ্যমে আমাদের দিচ্ছেন। সেটাকে আরও কীভাবে জোরদার করা যায়, কীভাবে এরা (রোহিঙ্গা) নিরাপদ ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরত যাবে- এসব বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সৌদি আরব জানিয়েছে যে, ৩ লাখ রোহিঙ্গা সেদেশে বসবাস করেন। তারা সেখানে ব্যবসা-বাণিজ্য সবই করছেন। তারা আমাদের কাছে যে আবেদন করেছিল আমরা সেটা দেখছি। তারা পাসপোর্টগুলো নবায়ন করে দেওয়ার জন্য বলেছেন। সিস্টেমওয়াইজ আমরা পাসপোর্টগুলো নবায়ন করছি যারা ওখানে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন