News71.com
 Bangladesh
 13 Jul 16, 11:07 AM
 630           
 0
 13 Jul 16, 11:07 AM

পুলিশ সুপার পদে ২১ পুলিশ কর্মকর্তার নতুন বদলি...

পুলিশ সুপার পদে ২১ পুলিশ কর্মকর্তার নতুন বদলি...

 

নিউজ ডেস্ক : আজ বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ২১ জন কর্মকর্তাকে নতুন ভাবে বদলী ও পদায়ন করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগন তাদের নতুন কর্মস্থলে যোগদানের সুয়োগ পাবেন এবং মাঠ পর্যায়ে পুলিশের যে শুন্যতা ছিল তা কিছুটা হলেও নিরসন ঘটবে ।

নতুনভাবে বদলীকৃতরা হলেন- ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক কে নারায়নগঞ্জের পুলিশ সুপার হিসেবে, ডিএমপি ঢাকার উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম,বিপিএম, পিপিএম কে ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে, ডিএমপি ঢাকার উপ-পুলিশ কমিশনার  মোঃ মাহবুব আলম, পিপিএম কে টাঙ্গাইলের পুলিশ সুপার হিসেবে, এআইজি পুলিশ সদর দপ্তর ঢাকা মোঃ আনিছুর রহমান কে মেহেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে, বান্দরবনের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান কে রংপুর জেলার পুলিশ সুপার হিসেবে, ডিএমপি ঢাকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সঞ্জিত কুমার রায় কে বান্দরবনের পুলিশ সুপার হিসেবে, ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন কে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান কে ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে, সিএমপি’র উপ- পুলিশ কমিশনার মোহাম্মদ হোসেন ভূঁঞা কে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে, সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম-সেবা কে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে, এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান কে সিলেটের পুলিশ সুপার হিসেবে, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ নিজামুল হক মোল্যা কে খুলনার পুলিশ সুপার হিসেবে, রেলওয়ে রেঞ্জের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় কে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে, লালমনিরহাটের পুলিশ সুপার টি,এম, মোজাহিদুল ইসলাম কে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার হিসেবে, আরআরএফ রংপুরের পুলিশ সুপার এস.এম. রশিদুল হক কে লালমনিরহাটের পুলিশ সুপার হিসেবে, মেহেরপুরের পুলিশ সুপার মোঃ হামিদুল আলম কে দিনাজপুর জেলার পুলিশ সুপার হিসেবে,  দিনাজপুরের এসপি রুহুল আমিনকে পুলিশ সদর দপ্তরের এআইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত অবস্থায় এসপি হিসেবে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ জায়েদুল আলমকে মুন্সীগঞ্জে পুলিশ সুপার, মুন্সিগঞ্জে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারকে নাটোরের এসপি,নাটোরের এসপি শামল কুমার মুখার্জীকে ডিএমপিতে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার শাহমিজান শাফিউর রহমানকে  ঢাকার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলী করা হয়েছে।

গতকাল ১২ জুলাই মঙ্গলবার অপরাহ্নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন এর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয় । মুলত এই পদায়নের ফলে ইতিপুর্বে পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে যে সকল কর্মকর্তা মাঠ পর্যায়ে পুলিশ সুপারের দায়িত্য পালন করে যাচ্ছিলেন তারা নতুন যোগদানকৃত কর্মকর্তাদের কাছে দায়িত্ব বুঝে দিয়ে নিজ পদোন্নতির বিপরীতে বদলীকৃত কর্মস্থলে যোগদান করতে পারবেন। ফলে পুলিশের রেনজ গুলোতে কর্মকর্তা শুন্যতা কাটবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন