News71.com
 Bangladesh
 13 Jul 16, 11:01 AM
 524           
 0
 13 Jul 16, 11:01 AM

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী শনিবার ।।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী শনিবার ।।

নিউজ ডেস্ক: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামী শনিবার। এদিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬-৫৯ মাস বয়সী সব শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২-৫৯ মাস বয়সী শিশুরা পাবে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উক্ত বয়য়ী সব শিশুকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে ।

এবারও প্রায় ২ কোটির বেশি শিশুকে এই ভিটামিন খাওয়ানোর লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন