News71.com
 Bangladesh
 13 Jul 16, 05:56 AM
 383           
 0
 13 Jul 16, 05:56 AM

নেত্রকোনায় ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার।।

নেত্রকোনায় ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির অদূরে ডোবা থেকে গোপিরঞ্জন সরকার (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় এ লাশ উদ্ধার করা হয়। গোপিরঞ্জন সরকার কলমাকান্দা সদরের আনন্দপুর গ্রামের গোপালচন্দ্র সরকারের ছেলে।

কলমাকান্দা থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, গোপিরঞ্জন সরকার একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। গত সোমবার রাত সাড়ে ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের স্বজনরা তাকে না পেয়ে আজ দুপুরে এই মর্মে কলমাকান্দা থানায় একটি জিডি করেন। এরপর সন্ধ্যায় এলাকাবাসী গোপিরঞ্জনের বাড়ির অদূরেই একটি ডোবাতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে ওসি আরও জানান, প্রাথমিকভাবে লাশের গায়ে কোন ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়না তদন্ত করা হলেই হয়তো বোঝা যাবে মৃত্যুর কারণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন