News71.com
 Bangladesh
 13 Jul 16, 05:55 AM
 372           
 0
 13 Jul 16, 05:55 AM

মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

নিউজ ডেস্ক: মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষে ২০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে এই সংঘর্ষ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ল উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশের থেকে জানা গেছে, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাহিদ পারভেজের সাথে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাফিজুর রহমান মিলন সরদারের সাথে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে আজ মঙ্গলবার ৩ টা ৩০ মিনিটের দিকে সাহিদ পারভেজের সমর্থক মোয়াজ্জেম হাওলাদারের (৪০) উপর হামলা চালায় মিলন সরদার সমর্থক পলাশ বেপারী ও তার সমর্থকরা। এই ঘটনার জের ধরেই উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।

সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় ফাইজুন আক্তার (২৫), দাদন হাওলাদার (৫২), মনিরা বেগম (৩২), আবিদ হাওলাদার (৪২), কাওসার হাওলাদার (২৪), মোয়াজ্জেম হাওলাদার (৪০), শহীদ বেপারী (২৯), রবিউল হাওলাদারসহ (২৫) কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে ফাইজুন এবং মোয়াজ্জেম হাওলাদারকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন