
নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া থেকে ১,৩৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। ৯ বিজিবর অধিনায়ক, লে. কর্নেল এস এম আবুল এহসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার বিকাল ৩ টা ৩০ মিনিটের দিকে চকপাড়া সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যাক্ত অবস্থায় ১,৩৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধার হওয়া এইসব ফেনসিডিলের মূল্য ৫ লক্ষ ৩২ হাজার টাকা। উপরোক্ত এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।